ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া ফেরিতে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৭ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ পেশাদার ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাবু ফকির (৩২), মোঃ হাসান মন্ডল (৫০) ও তারা ফকির (৩০)। এদের সবার বাড়ি দৌলতদিয়া ইউনিয়নে।  নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে নৌ পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্স সহ ফেরিতে ছদ্মবেশে গোপন সংবাদের ভিত্তিতে ফেরি জুয়া খেলার একসেট তাস এবং নগদ ৩৬০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।


এ ব্যাপারে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দৌলতদিয়া ৭ নম্বর ঘাটের শাহ মখদুম ফেরিতে জুয়া খেলার সরঞ্জামসহ পেশাদার ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করে বৃহস্পতিবারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑